বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ মাদক মামলা, গ্রেফতারী পরওয়ানা ও রিমান্ডের আসামীসহ মোট ১০ আসামীকে শনিবার সকালে কোর্টে প্রেরণ করেছে। এর মধ্যে শান্তা (২০) নামে এক মহিলাকে ২ কেজি গাঁজা সহ আটক করা হয়েছে।
আড়াইহাজার থানার সেকেন্ড অফিসার এস আই মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান করে শুক্রবার বিকেলে উপজেলার বিশনন্দী ফেরীঘাট সংলগ্ন বি আর টি সি বাস কাউন্টার এলাকা থেকে শান্তাকে আটক করে এবং তার জিম্মায় থাকা দুই কেজি গাঁজা জব্দ করেন।
আটক শান্তা বরিশাল জেলার গৌরনদী থানার পশ্চিম শেওড়া গ্রামের মোঃ শামীম মিয়ার মেয়ে।
তিনি বর্তমানে ঢাকার আশুলিয়ায় বসবাস করে মাদক ব্যবসার সাথে জড়িত আছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। অপর দিকে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরওয়ানা প্রাপ্ত ৬ আসামী এবং রিমান্ডে থাকা ৩ আসামীকেও একই সাথে কোর্টে প্রেরণ করেছে পুলিশ।



