বিশেষ প্রতিনিধি : আড়াইহাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাত ৯ টায় উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক বিক্রেতা বরিশাল জেলার গৌরনদী থানার পশ্চিম শেওড়া গ্রামের মোঃ শামিম মিয়ার মেয়ে শান্তা (২০)। বর্তমানে সে ঢাকার আশুলিয়া থানার আনার ছোটবাগ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিক্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী বিশনন্দী ফেরিঘাটে বিআরটিসি বাস কাউন্টার সামনে পাকা রাস্তার উপরে গাঁজা ক্রয়-বিক্রিয় করার জন্য অবস্থান মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিক্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে শান্তা কে আটক করা হয়। পরে তল্লাশি করে ২ কেজি গাঁজা যার বর্তমান মূল্য ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত দীর্ঘদিন যাবৎ আড়াইহাজারসহ আশপাশের এলাকায় নেশাজাতীয় মাদক বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



