ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোটার্র: গোপালদী পৌর সভার দাইরাদী গ্রামে শুক্রবার রাতে সালাউদ্দিন মাস্টারের বাড়ীতে ডাকাতি হয়েছে। রাত ২টার দিকে ১০/১৫ জনের মুখোশ পরিহিত ডাকাত দল দালানের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ীর সকলকে জিম্মি করে নগদ ১১ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।
খবর পেয়ে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, আমরা ডাকাত গ্রেফতারের চেস্টা করছি।



