আড়াইহাজারে সকালের ২শ, বিকেলে ৫শ টাকায় তরমুজ বিক্রি

512
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফলের বাজারে যেন আগুন। মঙ্গলবার বিকেলে প্রতি কেজি তরমুজের দাম র্সবনিম্ন ৫শ টাকা দরে হাঁকা হচ্ছে। অবশ্য এই তরমুজই একই দিন সকালে .মাত্র ২শ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তরমুজের দাম দ্বিগুণের ও বেশি হয়ে যাওয়ায় ক্রেতাদের মাঝে চলছে জল্পনা কল্পনা। আর ক্রেতাÑবিক্রেতাদের মধ্যে দফায় দফায় চলছে তর্ক বিতর্ক।

মঙ্গলবার (১২ র্মাচ) সকালে কেজি হিসেবে ২শ টাকা দরে তরমুজ বিক্রি হলেও বিকেলে বিক্রি হচ্ছে ৫শ টাকা দরে। ঢাকা- বিশনন্দী সড়কের আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী বাসস্ট্যান্ড এলকার একটি দোকানে এমনই দৃশ্য দেখা দেছে।
সরেজেিমন গিয়ে দেখা যায়, প্রতিটি তরমুজের আকার ভেদে ৫শ থেেেক ১২শ টাকা র্পযন্ত দাম হাঁকা হচ্ছে। এতে করে বাজারে তরমুজ কিনতে আসা ক্রেতারা মুহুর্তেই দাম শুনে তরমুজ না কিনেই ফিরে যাচ্ছেন। অনেকে জানান, সকালে একই তরমুজ অর্ধেকের ও কম দামে বিক্রি করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক বলেন, কেউ অতিরিক্ত দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।