বিএনপি নেতা আজাদের জামিন শুনানি ১৩ মার্চ

437
ফেসবুকে ফলো করুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নাশকতার একাধিক মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আড়াইহাজার বিএনপির প্রভাবশালী নেতা নজরুল ইসলাম আজাদের জামিন আবেদনে আগামী ১৩ মার্চ শুনানির জন্য নির্ধারণ করেছে আদালত।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের পর আদালতের নির্দেশনা অনুযায়ী আত্মসমর্পণ করে পুনরায় জামিন বহালের আবেদন করলে আদালত তা শুনানির জন্য ১৩ মার্চ পরবর্তী দিন ধার্য্য করেছেন।
এর আগে জামিন শুনানি নিতে সকালে আদালতে হাজির হন আজাদ। তার আসার খবরে জড়ো হন আজাদের অনুগামী ও জেলা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তার আইনজীবী ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, আমরা জামিনের জন্য আবেদন করেছিলাম। আদালত জামিন শুনানির জন্য ১৩ মার্চ পরবর্তী দিন ধার্য্য করেছেন। এর মধ্যে তিনি আইনজীবীদের জিম্মায় জামিনে থাকবেন।