আড়াইহাজারে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত

320
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি উদযাপনের অংশ হিসেবে আড়াইহাজার উপজেলা পরিষদের অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে উপজেলা প্রসাশনসহ আওয়ামীলীগ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ নজরুল ইসলাম বাবু এমপি। আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ , উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী খুরশিদ আলম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান সহকারী কমিশনার (ভুমি) শামসুজ্জাহান কনক, থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা ওসি আহসান উল্লাহ, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান ফারুকী, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা আঃ জব্বার, সমবায় কর্মকর্তা নাহিদা নাছরিন, প্রকল্প কর্মকর্তা শারমিন সুলতানা, দারিদ্র বিমোচন কর্মকর্তা সামসুন্নাহার আকন্দ, তথ্য সেবা কর্মকর্তা তাছলিমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন  দফতরের প্রধানগণ অংশ নেন।
শ্রদ্ধা নিবেদেন শেষে হুইপ নজরুল ইসলাম বাবু বলেন, আজ ঐতিহাসিক ৭ই মার্চ। বাঙ্গালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযোদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। এ দিনটিকে আমরা বিশেষ দিবস হিসেবে পালন করি। স্বধিকার থেকে স্বাধীনতার আন্দোলনে উত্তরণের দিবস ছিল ৭ ই মার্চ।