বিশনন্দি ফেরিঘাটে ১ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

447
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১কেজি গাঁজাসহ মোহাম্মদ ইসমাইল (৩০) নামে এক মাদক বিক্রেতাকে  আটক করেছে থানা পুলিশ। সোমবার  রাত সাড়ে ১০ টায় উপজেলার বিশনন্দি ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে । আটককৃত ইসমাইল হবিগঞ্জ জেলার চুনারঘাট থানার কলিসিডি গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন আড়াইহাজার থানায় বিশেষ অভিযান পরিচালনা কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় উপজেলার বিশনন্দি ফেরিঘাটে বিআরটিসি বাস কাউন্টারের সামনে কতিপয় মাদক বিক্রেতা মাদক বিক্রি জন্য অবস্থান করছে । এমন সংবাদ এর উপর ভিত্তি করে পুলিশ ফোর্সের সহায়তায় মাদক বিক্রয়ের সময় আসামী পলায়ন চেষ্টাকলে আটক করতে সক্ষম হয় । এ সময় ১ কেজি গাঁজা যার বর্তমান মূল্য ২০ হাজার টাকা জব্দ করা হয় ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আড়াইহাজারকে  মাদকমুক্ত রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে ।