আড়াইহাজারে ১৭ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

335
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৭ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি দল। রোববার রাত ৮টার দিকে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীরা হচ্ছেন, রাসেল(২৮), সজিব হোসেন মোল্লা(২৬) এবং তাইজুল ইসলাম(২৫) ।

র‌্যাব-১১ সূত্রে জানাগেছে, রবিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালান তারা। এ সময় সন্দেহজনক ভাবে ওই তিন ব্যাক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে ধরে তাদের দেহ তল্লাসী করে তাদের জিম্মায় থাকা ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব জানায় , গ্রেফতারকৃত রাসেল ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া থানার টানুয়াপাড়া নয়াদিল এলাকার মনা মিয়ার ছেলে। সজিব হোসেন মোল্লা বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার জোরখালী এলাকার আলী হোসেনের ছেলে এবং তাইজুল ইসলাম যশোর জেলার চৌগাছা থানার বড় নিয়ামতপুর এলাকার শুকুর মোল্লার ছেলে। তারা গাঁজা গুরো আড়াইহাজার হয়ে নরসিংদীতে নিয়ে যাওয়ার জন্য এনেছে বলে গ্রেফতারকৃতরা স্বীকার করেন।

এই ব্যাপারে র‌্যাব-১১ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদাৎ হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন বলে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আহসানউল্লাহ জানান।