গোপালদীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

442
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সদাসদী পূর্বপাড়ার খোকন মিয়ার ছেলে হৃদয় (২২) ও মাধবদী চরদিঘলদী গ্রামের আঃ হকের ছেলে জাকির হোসেন (২১)। সোমবার ভোরে উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী থেকে তাদের গ্রেফতার করা হয়।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাগ সাহা জানান, সদাসদী গ্রামের বেশ কিছু দিন ধরে একটি চক্র মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপনে খবর পেয়ে তাদের আটক করা হয় এবং তাদের নিকট থেকে ৪০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার সময় সাইদী নামের একজন মাদক বিক্রেতা পালিয়ে যায়। সে সদাসদী গ্রামের আঃ হান্নানের ছেলে।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, এই ব্যাপারে থানায় মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।