স্টাফ রিপোর্টার: আড়াইহাজারের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার মানিকপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কুমিল্লা জেলার তিতাস থানার কালাইগুনপুর গ্রামের আঃ হালিমের ছেলে মোঃ ইমন মিয়া (৩৫)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিক্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী আড়াইহাজার টু বিশনন্দী ফেরিঘাট গামী পাকা রাস্তা মানিকপুর বাজার এলাকায় হাস্ ুএন্টারপ্রাইজের সামনে গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ইমন মিয়াকে আটক করা করা হয়। পরে তল্লাশি করে ৩ কেজি গাঁজা যার মূল্য ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটকৃত দীর্ঘদিন যাবৎ আড়াইহাজারসহ আশপাশের এলাকায় নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
আড়াইহাজারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ফেসবুকে ফলো করুন



