আড়াইহাজার ৫০০ পিস শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

286
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে রোববার রাতে ৫০০ পিছ ইয়াবাসহ আমির হোসেন (৩৫) নামে শীর্ষ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যপারে আড়াইহাজার থানায় মাদক আইনে পৃথক মামলা হয়েছে।

গ্রেপ্তার আমির হোসেন উপজেলা বগাদী এলাকার শামসুল মিয়ার ছেলে। পুলিশ জানায়, জব্দকৃত ইয়াবার বাজার মুল্য আনুমানিক দেড় লাখ টাকা।আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, রোববার রাতে টহল পুুলিশ আমির হোসেনকে ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বগাদী এলাকার বিল্লাল মিয়ার চায়ের দোকারে সামনে ইয়াবা কেনা বেচা করার সময় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিন হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃ আমির হোসেন পেশাদার মাদক বিক্রেতা। সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় ইয়াবা সংগ্রহ করে ক্রয় বিক্রয় করে আসছে। তাকে সোমবার সকালে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।