আড়াইহাজারে মায়ের জন্য রান্না করতে গিয়ে মৃগীরোগী অগ্নিদগ্ধ

224
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে সিলিন্ডার চালিত গ্যাসের চুলার উপর পড়ে গিয়ে মারাত্মক দগ্ধ হয়েছে এক মুগীরোগী। আহতের নাম আইরিন আক্তার (৩৮)। এ ঘটনা সোমবার (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮টা নাগাদ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামে ঘটেছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ১১৫ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায় জানিয়েছেন, মেয়েটির শরীর ৯৯ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক।

জানাগেছে, সকাল সাড়ে ৮টায় আইরিন তার বৃদ্ধা মায়ের জন্য রান্না করছিল। এ সময় হঠাৎ করেই সে অজ্ঞান হয়ে গ্যাসের চুলার উপরই পড়ে যায়। কতক্ষণ পর মাংস পোড়ার গন্ধে আশপাশের লোকজন ছুটে এসে আইরিনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তার বৃদ্ধা মা ঘুমিয়ে থাকায় তিনিও ঘটনা টের পাননি। তাকে ঢামেক হাসপাতালে নেয়া হয়। তার মা হাসি বেগম জানান, তার মেয়ের অবস্থা ভালো নয়। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, শুনেছি একজন মহিলা অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে আছে। তার অবস্থা আশংকাজনক।