মানিকপুর বাজার থেকে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

585
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি : আড়াইহাজারের ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাতে মানিকপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গাঁজাসহ আটক করা হয়। আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর পৌরসভার জগন্নাথপুর গ্রামের আমির হোসেনর ছেলে ছগির (৩৪) ও একই এলাকার দানা মিয়ার নূর ইসলাম (৬৫)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিক্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী আড়াইহাজার টু বিশনন্দী ফেরিঘাট গামী পাকা রাস্তা মানিকপুর বাজার এলাকায় হাসু  এন্টারপ্রাইজের সামনে গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ছগির ও নূর ইসলামকে আটক করা করা হয়। পরে তল্লাশি করে ২ কেজি গাঁজা যার মূল্য ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটককৃতরা সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে আড়াইহাজার ও আশপাশ এলাকায় বিক্রি করতো। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।