স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে জায়গা সংক্রান্ত বিরোধের জের ২ পক্ষের সংঘর্ষে উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফ ও ব্যবসায়ী আফজাল এর সাথে লোকদের সাথে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের চৌরাস্তা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে হুমায়ুন. আশরাফ ও কবিরসহ ৫ জন আহত হয়। সংঘর্ষের সময় গোটা এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আড়াইহাজার উপজেলা সদরের চৌরাস্তা আড়াইহাজার-গাউছিয়া রোড় এলাকায় আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সভাপতি ভিপি শফিকুল ইসলাম শরীফ এর সাথে জমি-জমার মাপ-জোপ’ ও বালু ফেলানোকে কেন্দ্র করে বুধবার রাতে আফজালের লোকদের সাথে তর্ক বিতর্ক ও হাতাহাতির সৃষ্টি হয়। রাতের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে আবারো সংঘর্ষের ঘটনা ঘটে।
ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শরিফ জানান, আমাদের জায়গায় আফজালের লোকজন কাজ করতে গেলে আমরা বাধাঁ দেই। এতে তারা আমাদের উপর হামলা করে।
আফজাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা আমাদের জায়গাতেই কাজ করতে ছিলাম। তখন এরা আমাদের উপর হামলা করে আমাদের দোকান পাট ভাংচুর করে।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


