রোকনউদ্দীন মোল্লা গার্লস ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোজাম্মেল হকের বাবার ইন্তেকাল

615
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলা সদরে অবস্থিত রোকনউদ্দীন মোল্লা গার্লস ড্রিগী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হকের বাবা, উপজেলার কল্যান্দী গাংকুল গ্রামের বাসিন্দা, ব্যবসায়ী মোহাম্মদ শাহাবুদ্দিন (৭২) ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন )। শুক্রবার পৌনে ৭ টায় উপজেলার কল্যান্দী গাংকুল পাড়া গ্রামে তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস  ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মরহুমের জানাজার নামাজ শুক্রবার বাদ জুমা কল্যান্দী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।

তার জানাজার নামাজে মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ আমান উল্লাহ আমান, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফর আলী মিয়া, রোকন উদ্দিন মোল্লা গার্লস ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আক্তারুজ্জামান, কলেজ শিক্ষক সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক মইনুল হোসেন মানিক, হাজী বেলায়েত হোসেন ড্রিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হায়াতুজ্জামান বকুল, ইন্সপেক্টর লুৎফর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন সরকার, উজান গোপিন্দী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আঃ রহিম, আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশগ্রহন করেন। পরে সামাজিক কবরস্থানে তার তার লাশ দাফন করা হয়।