বিশনন্দীর সমাজ সেবক হাজী আবুল হাশেম সরকারের কুলখানি অনুষ্ঠিত

384
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের বাসিন্দা, সমাজ সেবক, স্বনামধন্য সফল কেমিক্যালস ব্যবসায়ী, ১৯৬০ সাল থেকে আজাদ কেমিক্যালস এর স্বত্বাধিকারী, ২১৮ মমতাজ মার্কেট মিটফোর্ড রোড, সহ বহু মসজিদ মাদ্রাসা এবং বহু স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং ৮ পুত্র সন্তানের জনক, সদয় হাস্যজ্জল, ধর্মভীরু, দানবীর, হাজী শরিফুল ইসলাম শরীফের বাবা আবুল হাশেম সরকারের কুলখানি তার নিজ বাড়ী বিশনন্দীতে অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২৪ জানুয়ারী বুধবার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী খুরশিদ আলম সরকারের বড় ভাই। কুলখানীতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ নজরুল ইসলাম বাবু। অনুষ্ঠানে পুরো গ্রামের সহ এলাকার ১০ হাজার লোককে আপ্যাপন করা হয়।