রওযাতুল মুত্তাকীন দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া

336
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা রওযাতুল মুত্তাকীন দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল বুধবার মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতিমখানা কমিটির সভাপতি ও আমাদের আড়াইহাজার পত্রিকার সম্পাদক মাসুম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম আলোমগীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপার ভাইজার মো: শাহজাহান. গোপালদী ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মো: আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপার মো: সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাগণ অংশ নেন।