হুইপ আলহাজ¦ নজরুল ইসলাম বাবুর সহকারী একান্ত সচিব হলেন মোহাম্মদ ওয়ালী উল্লাহ

243
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি : শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। আড়াইহাজারবাসীর কাছে অত্যন্ত পরিচিত মুখ। সবাই তাকে পছন্দ করেন। সকলের প্রিয় ‘ওলি ভাই’। হুইপ আলহাজ¦ নজরুল ইসলাম বাবুর ছায়া সঙ্গী। অত্যন্ত সহজ সরল সাদামনের মানুষটি এবার জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানাগেছে, জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ নজরুল ইসলাম বাবু এমপি’র অভিপ্রায়ে জাতীয় বেতন স্কেল ২০২৫, অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতন স্কেলে (৯ম গ্রেডে) তাঁর একান্ত সহাকারী সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।
জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ নজরুল ইসলাম বাবু এমপি যতদিন হুইপ এর পদ অলংকৃত করবেন অথবা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ কে তাঁর একান্ত সহকারী সচিব পদে বহাল রাখার অভিপ্রায় ও পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে। মহান রাষ্ট্রপতির আদেশক্রমে শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ এর নিয়োগ কার্যকর হয়েছে ১ ফেব্রুয়ারী থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ নরসিংদী জেলার রায়পুর উপজেলার শিবপুর গ্রাম ও হোসেন নগর ডাকঘর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মরহুম শাহ্ মোহাম্মদ আব্দুল্লাহ।