ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইল মোড়া প্রিমিয়ার ক্রিকেট লীগ (কেপি. এল) মঙ্গলবারের খেলায় ব্রাইট স্টার জয়ী হয়েছে। ব্রাইট স্টার ৮ ইউকেটে সুপার স্টারকে পরাজিত করেন। এই লীগে মোট ৬ দল অংশ নেন। প্রতিদিন একটি করে খেলা অনুষ্ঠিত হবে।
কে পিএলের প্রতিষ্ঠাতা পরিচালক জানে আলম মতিন জানান, অংশ গ্রহণ করাী ৬টি দল হলো কিং টাইগার, গোল্ডেন সলিড, পাওয়ার ফাইটার, রয়েল বেঙ্গল, ব্রাইট স্টার ও সুপার স্টার। সবশেষে ফাইনাল খেলা অত্যান্ত ঝাঁক জমক ভাবে অনুষ্ঠিত হবে। এলাকাবাসী খেলায় সার্বিক ভাবে সহযোগিতা করায় সকলকে তিনি ধন্যবাদ জানান।



