ফুটবল খেলাটা অবহেলিত হয়ে পড়েছিল: রাকিব

65
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যাবসায়ী নেতা ও মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আমাদের নারায়ণগঞ্জে দীর্ঘদিন ফুটবল খেলাটা অবহেলিত হয়ে পড়েছিল। আমাদের রেজা রিপন ভাই একটা উদ্যেগ নিয়েছেন। আমরা মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন তার পাশে দাঁড়িয়েছি ফুটবলকে জাগানোর জন্য।

শনিবার (১৮ জুলাই) বেগম খালেদা জিয়া স্মৃতি অনুর্ধ ১৭ ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আজ এখানে ফাইনাল খেলা হচ্ছে। জানি না মানুষকে কতটা আনন্দ দিতে পেরেছি। কিন্তু আমরা আমাদের মন্ত্রী মহোদয়কে বলবো আমাদের নারায়ণগঞ্জে ফুটবলের জন্য যেন একটা স্টেডিয়াম করে দেয়া হয়। পাশাপাশি তরুণদের খেলায় আকৃষ্ট করতে প্রণোদনার যেন ব্যবস্থা করে দেয়া হয়।