স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে নিরাপদ সবজি গ্রামে কৃষকদের মিলন মেলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিন ব্যাপী উপজেলার হাইজাদী ইউনিয়নের নিরাপদ সবজি আতাদী সরাবদী গ্রামে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু কৃষি পদক পাওয়া সফল কৃষক শফিকুল ইসলামের সার্বিক তথ্বাবধানে ব্যাতীক্রম এই অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সভাপতিত্ব করেন হাইজাদী ইউপির চেয়ারম্যান মোঃ আলী হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকী, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান শিমুল, তথ্য সেবা অফিসার তাসলিমা আক্তার, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, শিক্ষক নেতা মোঃ মঞ্জুর হোসেন ও ইউপি সদস্য মোঃ শাহাজালাল প্রমুখ। অনুষ্ঠানে কৃষক ও কৃষানীদের মাঝে হাঁস ধরা, টমোটো দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ।



