বিশেষ প্রতিনিধি: আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের বাসিন্দা, সমাজ সেবক, স্বনামধন্য সফল কেমিক্যালস ব্যবসায়ী, ১৯৬০ সাল থেকে আজাদ কেমিক্যালস এর স্বত্বাধিকারী, ২১৮ মমতাজ মার্কেট মিটফোর্ড রোড, সহ বহু মসজিদ মাদ্রাসা এবং বহু স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং ৮ পুত্র সন্তানের জনক, সদয় হাস্যজ্জল, ধর্মভীরু, দানবীর, হাজী শরিফুল ইসলাম শরীফের বাবা আবুল হাশেম সরকার আর নেই। তিনি বুধবার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ( ৯৩)। তিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী খুরশিদ আলম সরকারের বড় ভাই।
বুধবার বাদ আছর তার প্রতিষ্ঠিত মাদরাসায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাজার পূর্বে বক্তব্য রাখেন তার ছেলে হাজী শরিফুল ইসলাম, সফিকুল ইসলাম মানিক, ভাই হাজী খুরশিদ আলম সরকার, ভাতিজা শাখাওয়াত হোসেন সাকু, হাজী বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের সভাপতি কামাল হোসেন পলাশ, আঃ কাদির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা আঃ কাদির। জানাজায় হাজারো মুসল্লীদের ঢল নামে।



