আড়াইহাজারে হামলায় আহত ৫, বাড়ীঘর ভাংচুর ও লুট

365
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে পূর্ব শক্রতার জের ধরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর গ্রামে দুদফা হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে রিপন ও সাইদুল নামের ২ জনকে ঢাকায় এবং ইসমাইল, রুবেল ও সোহেল নামের ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ দিন ধরে ওই গ্রামে তোফাজ্জল ও রশিদ ভুইয়ার মধ্যে দ্বন্ধ চলছিল। এই নিয়ে রশিদের লোকজন মঙ্গলবার রাত ৯টার দিকে তোফাজ্জলকে মারধর করে। এই সময় তোফাজ্জল ও তার লোকজন বাধাঁ দিলে রশিদের ১৫/১৬ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে তোফাজ্জলের ৫ জন লোক আহত হয়। আহত ইসমাইল জানান, আমাদের উদ্ধার করে হাসপাতালে আনার সময় বাড়ী থেকে ৪/৫ কিলোমিটার দুরে খাসেরকান্দী গিয়ে আবারো আমাদের উপর হামলা করে।

তোফাজ্জল জানান, রাতে হামলা করে বুধবার সকাল ৮টার দিকে রশিদের লোক আলমগীর দল নিয়ে প্রক্যশ্যে অস্ত্র নিয়ে ৭টি বাড়ী ভাংচুর ও লুটপাট করে।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।