ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজার থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতার মোছা. রবিনা আক্তার (৩৫) বি.বাড়িয়া উপজেলার বিজয়নগর থানার সিঙ্গারবিল এলাকার বাদশা মিয়ার স্ত্রী।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, গোপনে পুলিশের নিকট খবর আসে বিশনন্দী ফেরীঘাট দিয়ে মাদক পাচার হবে। এই খবরের ভিত্তিতে পুলিশ চেক পোস্ট স্থাপন করেন। পরে পুলিশ চেক পোস্ট স্থাপন করে ৫০০ পিছ ইয়াবাসহ এক নারীকে আটক করে। তিনি আরও জানান, মাদক বহন কারী নারী বিবাড়ীয়া থেকে মাদক নিয়ে আড়াইহাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার এস আই মাহমুদুল হাসান বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করে বুধবার তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছেন।


