স্টাফ রিপোর্টার: আজাদ খান সোহাগ। তিনি একজন প্রতিষ্ঠিত শিল্পপতি ও দানবীর। বিভিন্ন সেবা মূলক কর্মকান্ড করে যাচ্ছেন। সেবা মূলক কাজ তিনি এলাকাবাসীর নিকট প্রিয় হয়ে আছেন। আজাদ খাঁন সোহাগ উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সোহাগ খাঁন সংসদ সদস্য আলহাজ¦ নজরুল ইসলাম বাবুর একজন বিশ^স্ত্র হাতিয়ার। এই জন্য তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান।
জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচন শেষ হওয়ার পর পরই নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনের তাফশিল ঘোষণার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন । এ সংবাদ গণমাধ্যমের প্রকাশিত হওয়ার পর থেকে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাপ শুরু হয়ে গেছে । এদিকে আসন্ন নির্বাচনে আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে যাচ্ছেন আজাদ খান সোহাগ । উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ খান সোহাগ স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। আজাদ খানঁ সোহাগ স্কুল-কলেজসহ বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠার তিনি বিশেষ অবদান রেখে চলছেন । বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন ।
শিল্পপতি আজাদ খান সোহাগ বলেন, আওয়ামী লীগ পরিবারের সদস্য হিসেবে আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের জড়িত রয়েছি । সেসব পরিধি বাড়াতে এবং উপজেলা জুড়ে বর্তমান সরকারের চলমান উন্নয়নের সারথি হতে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি । আমার অভিভাবক আড়াইহাজার উপজেলার ইতিহাস সৃষ্টিকারী চতুর্থবারের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর নির্দেশনা অপামার জনসাধারণের জন্য কাজ করে যেতে চাই । আমার বিশ্বাস, মানবতার নেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেবেন ।
তিনি আরো বলেন, “বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নতুনদের নেতৃত্ব নিয়ে আসছেন । তাই আমি নির্বাচনের জয়ী হলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশের অংশীদার হয়ে কাজ করতে চাই। এই জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা চান।
উপজেলা চেয়ারম্যান হয়ে জনগনের সেবা করতে চান আজাদ খাঁন সোহাগ
ফেসবুকে ফলো করুন



