অঘোষিত যুদ্ধের মাধ্যমে অবৈধ সরকারকে প্রত্যাখান করেছে জনগণ – অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহ হাবিব

234
ফেসবুকে ফলো করুন
প্রেস বিজ্ঞপ্তি : ইসলামি শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহ হাবিব বলেন অবৈধ আওয়ামী সরকারকে বাংলাদেশের জনগণ অঘোষিত যুদ্ধের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে। বর্তমান প্রধানমন্ত্রীর নির্বাচন নিয়ে মিথ্যাচার বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। ১৮ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার বাদ মাগরিব মাসিক সভায় সভাপতিত্বের বক্তব্য প্রদানকালে তিনি উপর্যুক্ত কথা বলেন।
নগর সেক্রেটারি মুহা. ফারুক হাওলাদারের সঞ্চালনায় মাসিক সভায় উপস্থিত ছিলেন নগর আমেলার নেতৃবৃন্দ।
সভাপতি আরও বলেন, বর্তমান সরকারের প্রতি মানুষের ঘৃণা দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে যা বিস্ফোরণ হলে অবৈধ সরকারের নির্মম পতন হবে। পীর সাহেব চরমোনাই দেশের জনগণ ও সচেতন শিক্ষার্থীদের শিক্ষাক্রম নিয়ে চক্রান্ত সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান।