ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে শান্ত (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার (২০ এপ্রিল) রাতে উপজেলার নোয়াদ্দা এলাকায় এই ঘটনা ঘটে। শান্ত ওই এলাকার মো. ফারুক মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ঘটনার দিন রাতে বাড়ির সকলের অগোচরে বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ভিকটিম নেশাগ্রস্থ হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে এমন ঘটনা ঘটাতে পারে বলে জানা গেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।



