আড়াইহাজারে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

271
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গলায় ফাঁস দিয়ে সবুজ (২৬) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। ১৩ এপ্রিল (রবিবার) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার সদাসদি উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সবুজ (২৬) সদাসদি উত্তর পাড়া এলাকার জাকির হোসেনের ছেলে।

জানা যায়, রবিবার দুপুর পৌনে তিনটায় সবুজ তার বসত ঘরের আড়ার সাথে গলায় গামছা দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। তার ভাই সুজন পাওয়ারলুমে কাজ করে দুপুরে খাওয়ার জন্য বাড়ি এসে দরজা বন্ধ দেখে দরজা ধাক্কা দিলে তার ভাই সবুজকে গলায় গামছা দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় তিনি আশপাশের লোকজনের সহযোগিতায় ঝুলন্ত অবস্থা থেকে তার ভাইয়ের লাশ নিচে নামিয়ে পুলিশকে সংবাদ দেয়।

সংবাদ পেয়ে গোপালদী পুলিশ ফাঁড়ির এস আই আক্তারুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা যায় ভিকটিম বিভিন্ন কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে আত্মহত্যা করে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের নিমিত্তে পুলিশ কর্তৃক লাশ সরকারি ভিক্টোরিয়া হাসপাতাল নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ প্রক্রিয়াধীন আছে ।