বিশেষ প্রতিনিধি: সোনারগাঁওয়ে পারিবারিক কলহের জেরে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে মোঃ আশিকুর রহমান (৩০) নামের এক যুবলীগ নেতা আত্মহত্যা করেছেন। আশিকুর রহমান উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশাররফ হোসেনের ছেলে এবং শম্ভুপুরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
জানা যায়, আশিকুর গত সোমবার বেলা সাড়ে ১১টায় পারিবারিক কলহের জের ধরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এসময় আশাপাশের লোকজন এগিয়ে এসে তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ণ ইউনিট এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করান। পরে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, আশিকুর রহমান নামের এক যুবক নিজ শরীরে আগুন দিয়ে মারা যান। এবিষয়ে কেউ কিছু জানায় নি। তবে খবর নিয়ে জানা যায়, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তার স্ত্রীর সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ চলছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে। যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি তার জানা নেই।



