আড়াইহাজারে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন 

219
ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরউদ্দিন মোল্লা (৭২) আর ইহ জগতে নাই। তিনি রোববার ( ৬ এপ্রিল) দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে ক্যান্সার জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ঢাকার শনির আখড়ায় নিজ বাড়ীতে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন।
বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন মোল্লা আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের পশ্চিম আতাদী গ্রামের মৃত মাহাম্মদ মোল্লার কনিষ্ট পুত্র। সোমবার সকাল ১১টায় আতাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর তার জানাজা শেষে সামাজিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান মোল্লা, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক ভূঁইয়া সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া গভীর শোক ও মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। জানাজায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসি (ল্যান্ড) মো. নইমুদ্দিন ও পুলিশের একটি চৌকস দল উপস্থিত থেকে তাকে গার্ড অব অনার প্রদান করেন।