আড়াইহাজারে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

233
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার পৌরসভার উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে ৫ এপ্রিল (শনিবার) বিকাল ৩ টায় সময় আড়াইহাজার ইমদাদুল উলুম আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আড়াইহাজার পৌরসভা জামায়াতের সভাপতি নুরুল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোস্তফা সারোয়ার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দুপ্তারা ইউনিয়নের সাবেক স্বর্ণ পদক প্রাপ্ত সফল চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা।   অসুস্থ হওয়ার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা হাদিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরও  উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ জামায়াতের বাইতুল মাল সম্পাদক প্রফেসর আজিজুল হক। উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম ও মাওলানা রাসেল মাহমুদ।

পৌরসভার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সহ সভাপতি মোহাম্মদ আবু তাহের মোল্লা। ওয়ার্ড সভাপতিদের মধ্যে বক্তব্য রাখেন ২ নং ওয়ার্ড সভাপতি সোহেল তানভীর। ৪ নং ওয়ার্ড সেক্রেটারি হমিদুল্লাহ মিয়া। ৫ নং ওয়ার্ড সভাপতি ওমর ফারুক মুন্সি। ৬ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আমান উল্লাহ। ৭ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী আজগর। ৮ নং ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ কাজী মারুফ। ৯ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ শফিউদ্দিন মোল্লা।

উপজেলা দক্ষিণ জামায়াতের আমির বলেন : বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষকে আল্লাহর পথে আহবান করে। আসুন আমরা ঈদের আনন্দের পর সকালে মিলে দীন বিজয়ের আনন্দ উদ্যাপন করার জন্য ময়দানে ভুমিকা পালন করি।