আড়াইহাজার উপজেলা ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর ইফতার ও নবীন বরণ-২০২৫ অনুষ্ঠিত

434
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন আড়াইহাজার উপজেলা ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন অব আড়াইহাজার (ডুসাউ)- এর ইফতার ও নবীন বরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ মার্চ) বিকেলে আড়াইহাজার উপজেলা অডিটোরিয়ামে এই আয়োজন করা হয় ।
এতে অংশগ্রহণ করেন সংগঠনের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী। ডুসাউয়ের সভাপতি ইয়াসিন আরাফাত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. তাবারক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. এনামুল হক সজীব ভূঁইয়া, বাংলাদেশ আইন সমিতি যুক্তরাজ্য শাখার সভাপতি ব্যারিস্টার শিবলী সাদিক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রিন্সিপাল অফিসার এনামুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার শাহীন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার মো. ফরিদ মোল্লা, ঢাবি রেজিস্টার ভবনের প্রশাসনিক কর্মকর্তা(শিক্ষা) ওয়ালিউল্লাহ সহ মো. আল আমিন, আশরাফ নুর, ডা. বোরহানউদ্দিন, মো. শিব্বির হোসেন, মাইন উদ্দিন, শমসের আলী, তরিকুল ইসলাম তুষার, মো. শাহেদ প্রমুখ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। সবার অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অডিটোরিয়াম প্রাঙ্গণ। এসময় প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরকে পেয়ে অতীতের স্মৃতিচারণ করেন এবং নবীন শিক্ষার্থী ও সংগঠনের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। নবীন ও প্রবীণদের মিলনমেলায় আনন্দঘন সময় কাটান সবাই।