ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২ এপ্রিল) এ উপলক্ষ্যে মোটরসাইকেল এর মাধ্যমে পদযাত্রা অনুষ্ঠিত হয়।
৫ এপ্রিল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আড়াইহাজার উপজেলা ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা জমিয়ত সভাপতি আলহাজ্ব মাওলানা মাসরুর আহমদ ও উপজেলা জমিয়ত এর সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার গিয়াসুদ্দিন এর নেতৃত্বে মোটরসাইকেল পথযাত্রা ও উপজেলা বিভিন্ন ইউনিয়ন এর উলামায়ে কেরামদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া কামনা করেন।



