ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে পানিতে ডুবে সারোয়ার নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দুপ্তারা পশ্চিম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই এলাকার বকুল মিয়ার ছেলে।
জানা গেছে, বুধবার দুপুরে শিশুটি খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সারোয়ারকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। কোন অভিযাগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।



