সোনারগাঁ থানার ওসি বারী ক্লোজড

198
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ওসি মো. আব্দুল বারীকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) একেএম আওলাদ হোসেন এর স্বাক্ষরিত চিঠিতে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয় ওসি বারীকে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(খ-অঞ্চল) আসিফ ইমাম।

চিঠিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পরিদর্শক মো. আব্দুল বারীকে প্রশাসনিক কারনে তাৎক্ষনিক বদলি করে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়।
গত বছরের ২৯ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের এআইজি মো.মেনহাজুল আলম এর সাক্ষরিত চিঠিতে বদলির আদেশ দেওয়া হলেও ওই বদলির আদেশ নানা কৌশলে বাতিল করেন ওসি আব্দুল বারী।

জানা যায়, গত বছরের ৮ সেপ্টেম্বর সোনারগাঁ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মো:আব্দুল বারী যোগদান করেন।

তিনি যোগদানের পর থেকে সোনারগাঁও থানায় মামলা বানিজ্য ও গ্রেপ্তার বানিজ্য চালিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার না করে নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। তাছাড়া পুলিশ হেডকোয়াটার্স আইজিপি বরাবর এমন কয়েকটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা।