খাগকান্দা ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

254
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল ৩ টায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন খাগকান্দা ইউনিয়ন জামায়াতের সভাপতি মুফতি হাফেজ মাওলানা মিজানুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান, মদনপুর দি বারাকাহ হাসপাতালের পরিচালক ডা. আব্দুল মালেক।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মোহাম্মদ হাদিউল ইসলাম এবং সাবেক আমীর মোতাহার হোসেন ভূইয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ। এসময়ে ৩৫০ টি পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।