আড়াইহাজারে পৌরসভার নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

298
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে পৌরসভার উদ্যোগে নগর সমন্বয় কমিটির টি.এল.সি.সি এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  দুপুরে উপজেলার পৌরসভার মিলনায়তন হলরুমে এর আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়াইহাজার পৌর প্রশাসক নাহিদুর রহমান । পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা তাসলিমা  আক্তার। এ সময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ুর কবির, সমবায় কর্মকর্তা নাহিদা নাছরিন, থানার ওসি এনায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আশরাফুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহান শাহ ভুঁইয়া, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক ভিপি কবির হোসেন, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহসহ সকল পৌর কর্মকর্তা-কর্মচারী ও সমন্বয় কমিটির সদস্যবৃন্দ। সভায় পৌর সভার সার্বিক উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় পৌরসভার সহায়ক কমিটির সদস্য, টিএলসিসির মেস্বার, ইউ জি আই  এ এর কল্সসালন্ট বৃন্দ উপস্থিত ছিলেন।