আড়াইহাজারে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

138
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে কন্যা শিশু স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ পালন উপলক্ষে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ুর কবির, হিসাবরক্ষণ কর্মকর্তা আ. জাব্বার, সমবায় কর্মকর্তা নাহিদা নাছরিন, উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহান শাহ ভুঁইয়া, পরিসংখ্যান কর্মকর্তা আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, তথ্য সেবা কর্মকর্তা তাছলিমা আক্তার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহসহ আরো অনেকে।
সভায় প্রধান অতিথি নাহিদুর রহমান বলেন, কন্যাশিশুরা এখন আর বোঝা নয়। লেখাপড়ার পাশাপাশি বর্তমানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এলাকার উন্নয়নেও। জেলা, উপজেলা, গ্রাম কিংবা পাড়ায় বাল্যবিয়ে, যৌন নির্যাতন ও হয়রানি প্রতিরোধ এমনকি শিশুদের জীবনমান উন্নয়নেও তারা অংশীদার। সামাজিক কার্যক্রম ও শিশু বাজেট তৈরিতেও মতামত দিচ্ছে তারা। শিশু অধিকার রক্ষায় সেবাদান প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে নানা সমস্যা সমাধানের চেষ্টা করছে। কারন আজকের কন্যা শিশুরা আগামীদিনের দেশ ও জাতি গঠনে পুরুষের পাশাপাশি নেতৃত্ব দিবে। কাজেই তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।