স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারের উপজেলা জুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে হাজারো নেতাকর্মী নিয়ে শোডাউন করেছে জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সরকারী সফর আলী কলেজের সাবেক ভিপি কবির হোসেন।
সোমবার উপজেলা সদরে মুকুন্দী থেকে শুরু হয়ে আড়াইহাজার পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন । এসময় সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধে কঠোর হুশিয়ারি দেন নেতারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবি দলের সাবেক সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া, সরকারি সফর আলী কলেজের সাবেক এজিএস মীর রেজাউল করিম, সরকারি সফর আলী কলেজের সাবেক জিএস ও ব্রাক্ষন্দী ইউনিয়নের সাবেক যুবদলের আহবায়ক মুকুল আহমেদ, সেচ্ছাসেবকদল নেতা দীন মোহাম্মদ, পৌর যুবদলের সদস্য সচিব মো. সুজন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলআমিন, যুবদল নেতা শওকত আলী ইমন সহ হাজারো নেতা কমকর্মী।
ভিপি কবির হোসেন বলেন, কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রম কিংবা নৈরাজ্যের চেষ্টা মেনে নেয়া হবেনা। বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থাকা আওয়ামীলীগ ও ছাত্রলীগের এজেন্টরা এ ধরণের কর্মকান্ড করতে চেষ্টা করছে বলে আমরা শুনতে পাচ্ছি। এরকম কোথাও খবর পাওয়া গেলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন,আতংকিত নয় শান্তির বার্তা জনগণের নিকট পৌঁছে দিতে আমরা কাজ করছি।



