গোপালদী তদন্ত কেন্দ্রে অস্থায়ী ভাবে আড়াইহাজার থানার কার্যক্রম শুরু

455
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী তদন্ত  কেন্দ্রে আড়াইহাজার থানার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। শনিবার বিকালে এই কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে থানায় ফিরে দায়িত্ব নিতে শুরু করেছেন পুলিশ সদস্যরা।

এ সময় থানার কার্যক্রম পুনরায় চালু করতে পুলিশকে সহায়তা করেন  বাংলাদেশ  জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় ওসি আহসান উল্লাহ সবার সহযোগিতা চেয়ে বলেন, আমরা নতুন করে ঘুরে দাঁড়াতে চাই। আমরা চাই সকলে আমাদের সহযোগীতা করুক। আমরা যেন দ্রুত সেবা দিতে পারি।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা, জামায়াত নেতা মেতাহার হোসেন, মনিরুল ইসলাম, হাদিউল  ইসলাম প্রমুখ । এই সময় আশে—পাশের সাধারণ মানুষও এসে থানা পুলিশকে সব ধরণের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। প্রসঙ্গগত, ৫ অক্টোবর শেখ হাসিনা পদত্যাগের পর থানায় আগুন ও ভাংচুর করে সব নস্ট করে দেয় দৃবুত্তর্রা।