স্টাফ রিপোর্টার: অনিয়ম আর তদবিরের কাছে হার না মানা সাহসী এসিল্যান্ড শামসুজ্জাহান কনকের বদলী হয়েছে। গত সোমবার তাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করা হয়েছে। এই বদলীর আদেশে নীরহ মানুষ ব্যাথিত হয়েছেন। কারণ জমিজমা সংক্রান্ত সমস্যা হলে সব সময় কাগজপত্র দেখে তিনি কাজ করতেন। এক জনের জমি অন্য জনকে দিয়ে দিতেন না। যার কারণে সাধারণ মানুষ তার উপর খুব সন্তুুষ্ঠ ছিলেন। অনিয়ম আর তদবির না শোনায় এক শ্রেনীর মানুষ তাকে জাদরেল হিসেবে জানতো।
এর আগে গত ১৪ জুন সহকারী কমিশনার (ভুমি) শামসুজ্জাহান কনকের সফলভাবে দায়িত্ব পালনে এক বছর পূর্ণ হয়েছিল।
জানা গেছে, এই এক বছরে উপজেলাজুড়ে নিজের কর্মদক্ষতায় তিনি ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। পেয়েছেন সেবাগ্রহীতাদের ভালোবাসা। এসিল্যান্ড হিসেবে সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠলেও দালাল ও প্রভাবশালীদের কাছে তিনি বেমানান। সঠিক কাগজপত্র ছাড়া কোন কিছুই তাকে ভিন্নমুখী করতে পারে না।
আলোড়ন সৃষ্টিকারী নারী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের ব্যাপারে জানা যায়, যিনি আড়াইহাজারে ভূমি অফিসে চালকের আসনে বসে শক্তভাবে প্রতিষ্ঠান পরিচালনার নজির স্থাপন করেছেন।
স্থানীয়দের মতে, তিনি আড়াইহাজারে যোগ দেওয়ার পর থেকে সব অনিয়ম দূর হয়েছে। তার কঠোর অনুশাসনে ভূমি অফিসের দালালচক্রের হাত থেকে মুক্তি পেয়েছেন সেবাগ্রহীতারা। এভাবেই সাধারণ মানুষের কাছে তীব্র জনপ্রিয় আর প্রভাবশালীদের কাছে জাঁদরেল হয়ে উঠেছেন এই কর্মকর্তা।
শামসুজ্জাহান কনক ৩৬ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার। তার বাড়ি শরীয়তপুর জেলা সদরের বিনোদপুর ইউনিয়নে। পড়াশোনা শেষ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগ থেকে। ২০২৩ সালের ১৪ জুন তিনি আড়াইহাজার উপজেলায় যোগ দেন। এক বছর তিনি বেশ সুনাম অর্জন করেছেন। তিনি যোগদান করার পর থেকেই আড়াইহাজার ভূমি অফিসে শৃঙ্খলা ফিরে আসে এবং কাজে গতি সঞ্চার হয়।
আড়াইহাজার উপজেলা সূত্রে জানা গেছে, এসিল্যান্ড শামসুজ্জাহান কনক যোগদানের পর থেকেই কর্মতৎপরতা দেখিয়ে সকলের মনজয় করে নিয়েছেন। তবে ভূমি অফিসের দুর্জনদের কাছে তিনি এক আতঙ্ক। কাগজপত্রে সমস্যা থাকলে তিনি সেই বিষয়টি বাতিল করে দেন। সঠিক কাগজপত্র বুঝে পেলে তবেই সমস্যার সমাধান করে দেন। প্রভাবশালী লোকজন তার ওপর এসব কারণে নাখোশ। এমনকি কাগজপত্র সঠিক ভাবে যাচাই করার কারণে অনেকে তার বিরুদ্ধাচারণ করতে চায়। শেষ পর্যন্ত সত্যের জয় হয়।
অনিয়মের কাছে হার না মানা সাহসী এসিল্যান্ড শামসুজ্জাহান কনকের বদলী
ফেসবুকে ফলো করুন



