স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে শ^শুর বাড়ীতে গোলনাহার (২৫) নামের এক গৃহবধু খুন হওয়ার অভিযোগ করেছেন নিহতের পরিবার । শুক্রবার রাতে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গোলনাহার একই গ্রামের মৃত রহিম মিয়ার মেয়ে এবং রিপন মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী পূর্বপাড়া ব্রীজ সংলগ্ন গৃহবধুর স্বামী মোঃ রিপন এর বাড়িতে মুরগী রান্নাকে কেন্দ্র করে দেবর আরিফ ও স্বামী রিপন এর সাথে ঝগড়ার সময় চুলের মুঠি ধরে মারপিট করলে গোলনাহার গুরুতর আহত হয়। এই সময় স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত গৃহবধু ২ সন্তানের জননী।
নিহতের ভাই আব্দুল হক জানান, ৭/৮ বছর আগে তাই বোন গোলনাহারের সাথে একই গ্রামের রাজ্জাকের ছেলে রিপনের সাথে বিয়ে হয়। এরপর থেকে বিভিন্ন ভাবে তাকে নির্যাতন করতো। যৌতুকের জন্য এর আগেও কয়েকবার মারধর করা হয়েছে। আমি এর বিচার চাই। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ ঘটনা নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।



