ফেসবুকে ফলো করুন
আবু সাইদ : আড়াইহাজার থানা পুলিশ বিউটি আক্তার (২৫) নামের এক নারী মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। বুধবার বিকালে উপজেলার বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিউটি বিবাড়ীয়া জেলার কসবা উপজেলার শীতলপাড়া গ্রামের শামীম মিয়ার স্ত্রী।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, পুলিশের নিকট খবর আসে বিশনন্দী ফেরীঘাট দিয়ে মাদক পাচার হচ্ছে। এই খবরের ভিত্তিতে ওই খানে বিভিন্ন যানবাহন তল্লাসী করা হয়। এই সময় একটি সিএনজি থেকে ৩ কেজি গাাঁজাসহ বিউটিকে আটক করা হয়। গ্রেফতারের পর পুলিশের নিকট স্বীকার করেন সে নিজে মাদক পাচার কারীর একজন সদস্য। এই ব্যাপারে আড়াইহাজার থানায় একটি মামলা দায়েরের করা হয়েছে।



