স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ও বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী ঋষেরচর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত যুবক ওই গ্রামের শাহাজালাল মিয়ার ছেলে তুষার মিয়াকে (১৭) সোমবার ভোরে পুলিশ আটক করে।
পুলিশ জানায় , উপজেলার মনোহরদী ঋষেরচর এলাকার প্রবাসী মোহাম্মদ বাবুল এর মেয়ে (১৬) স্থানীয় একটি কলেজের একাদশ শ্রীনির ছাত্রী । এ দিকে অভিযুক্ত একই গ্রামের তুষার মিয়া মেয়েটির কলেজে আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন রকমের প্রলোভনে ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আসছিল। এরপর গত ৮ ফেব্রুয়ারি মেয়েটির মা তার বাবার বাড়িতে গেলে ফাঁকা বাড়ি পেয়ে সন্ধ্যা সাড়ে ৬ টায় ঘরে ঢুকে আবারো জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তুষার পালিয়ে যায়। এ ঘটনায় তুষারকে পালিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকজন দেখে চিনে ফেলে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, একাধিকবার ধর্ষণের অভিযোগে মেয়েটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন । মামলা রুজু করার পর আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। সুত্র জানায়, স্থানীয় মিমাংষার চেষ্টার কারণে দীর্ঘ দিন পর মামলা দায়ের করের নির্যাতিত মেয়েটি।
ওসি আরও জানান, মেয়েটি ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ প্রেরণ করা হয়েছে। সেই সাথে আসামীকে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।



