স্টাফ রিপোর্টার: বর্তমান বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন ‘আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ’ এর তত্ত¦াবধানে সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪ এর আসরে বাংলাদেশের প্রতিযোগী হাফেজ আবু রায়হান বিশে^র ৩০টি রাষ্ট্রের ৫৫ জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করে বিশ্ব সেরা হয়েছে।
রোববার সকাল ৭ টার ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌছালে বিশ্বজয়ী হাফেজ আবু রায়হানকে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েদ সাদ সাইফুল্লাহ মাদানীর নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধিদল তাকে স্বাগত জানিয়েছে। তারা হলেন অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক মাওলানা সালমান রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ ইউসুফ, প্রচার সম্পাদক সুলাইমান নোমান তাফহীম ও নির্বাহী সদস্য মাওলানা মোহাম্মদ। এছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বশ্রেণীর জনসাধারণ তাকে বিমানবন্দরে ফুল দিয়ে গণসংবর্ধনা জানায়।
এ সময়ে সাংবাদিকদের আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব বলেন, রায়হানের এ অর্জন নিশ্চিত ভাবে বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। বাংলাদেশের হাফেজরা সবসময় বহি বিশ্বে বাংলাদেশের পতাকা উড্ডীন করে আসছে। আবারো সেনেগালে তা প্রমাণিত হলো। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সব সময় বাংলাদেশী প্রতিনিধি প্রতিযোগী নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ দক্ষতা ও বিচক্ষণতার স্বাক্ষর রেখে চলছে। আমরা চাই সব সময় মেধাবীরা উঠে আসুক এবং বিজয়ের এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক যেন দেশ ও জাতি এদের থেকে



