সেদিনের পর থেকে

281
ফেসবুকে ফলো করুন

লেখক -রিফাত আহমেদ

তুমি চলে যাবার সময় সাথে করে নিয়ে গেছো আমার বেঁচে থাকার ইচ্ছা টুকো!!

দ্যাখো তাও সায়ানাইড পানে কিংবা বজ্রপাতে আমার মৃত্যু হয়নি!!

এখন আমি বেঁচে থাকার ইচ্ছেটাও হারিয়ে বেঁচে আছি

তুমি চলে যাবার সময়-

হয়তো নিজেও অনুভব করেছিলে তুমি ঠকিয়েছো আমায়-

তোমার প্রতি আমার ছিলো এক পাক্ষিক প্রেম!

অথচ আমি ভেবেছিলাম প্রেমটা দুজনের

তুমি চলে যাওয়ার থেকেও বেশী কষ্ট দিয়েছে আমায়

আমার প্রেমটাই বুঝো নি তুমি৷

তুমি চলে যাবার পর নির্ঘুম রাত কতো পার করতেছি!

নিজের অজান্তেই কতো বার চলে গেছি – আমাদের প্রথম দ্যাখার সেই কফিশপে

শেষ দেখার সময় আমার দেওয়া ফুল গুলো তোমার কোমল পায়ে পিষেছিলে-

যেদিন তুমি অবহেলা করেছিলে আমার সব প্রেম৷

বিশ্বাস করো সেদিন থেকে আমি জীবন্ত লাশ- বেঁচে আছি বেঁচে না থাকার ইচ্ছে নিয়ে!

যেদিন তুমি বুঝোনি আমার প্রেম  সেদিন মনের উপর জমে গিয়েছিলো ধুলো  নিত্যদিনের অশ্রুজল!

অশ্রুজল আর মনে জমা ধুলো দিয়ে- মনের ভিতর তোমার একটি মূৃর্তি বানিয়েছি-

সেই মূর্তিতে প্রনাম করি রোজ!

আমাকে কাঁচের মতো ভাঙাই যদি তোমার উদ্দেশ্য ছিলো-

তবে তুমি স্বার্থক সফল তোমার নিখুঁত অভিনয়!  তবু করি অনুরোধ ফিরে এসো একবার৷