আড়াইহাজারের কদমিরচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

270
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে পানিতে ডৃবে জান্নাতুল (৭ )নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমিরচর গ্রামে এই ঘটনা ঘটে। জান্নাতুল কদমিরচর গ্রামের তৈয়বুর রহমানের মেয়ে।
জানা গেছে, ঘটনার সময় জান্নাতুল তার মা ইতি বেগম এর সাথে মেঘনা নদীতে গোসল করতে গেলে তার মা তাকে গোসল করিয়ে  নদীর পাড়ে দাঁড় করে রেখে তিনি নিজে নদীতে গোসল করতে নামলে জান্নাতুল অন্যান্য বাচ্চাদের সাথে মেঘনা নদীতে নেমে পানিতে তলিয়ে গিয়া ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। অনেকক্ষণ পর তার লাশ খুজেঁ পায়। খবর পেয়ে কালাপাহাড়িয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়। শিশুটির করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।