ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজার সড়ক দূর্ঘটনায় নাদিয়া আক্তার (১২) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-বিশনন্দী সড়কের সাদারদিয়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত নাদিয়া নরসিংদীর চরদিঘলদী নোয়াকান্দা এলাকার সাগর মিয়ার মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সাদারদিয়া নামক স্থানে ২টি অটো মুখোমুখি সংঘর্ষ হলে অটোতে থাকা যাত্রী নাদিয়া নিচে পড়ে যায়। এই সময় অটোর সকল যাত্রী নাদিয়া উপর পড়লে নাদিয়া গুরুত্বর আহত হয়। আহত নাদিয়াকে স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পরে হাসপাতাল থেকে স্বজনরা লাশ নিয়ে যায়। জানা গেছে, শিশুটি তার চাচার সাথে আড়াইহাজার জনসেবা হাসপাতালে একটি রোগী দেখতে যাচ্ছিল।



