স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে শান্তিপূর্ণ ভাবে পবিত্র ঈদুল ফিতর উৎযাপন করা হয়েছে। মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালন করেন। আড়াইহাজার উপজেলায় ২ পৌরসভা ও ১০ ইউনিয়নে মোট ৩শতাধিকেরও বেশী ঈদের জামাত অনুষ্ঠিত হয়।হুইপ নজরুল ইসলাম বাবু বাজবী ঈদগাহে ঈদের জামাত আদায় করেন। নামাজ শেষে চৈতনকান্দা ঈদগাহে গিয়ে মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন।
উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ, আড়াইহাজার থানা ওসি আহসান উল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ খোরশেদ আলম সরকার বিশনন্দী ঈদগাহে, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ কড়ইতলা রওযাতুল মুত্তাকিন দাখিল মাদরাসা মাঠে ঈদের নামাজ আদায় করেন।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, এবারের ঈদ ছিল শান্তিপূর্ণ। কোন রকম সমস্যা হয়নি।


