আড়াইহাজার বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ওসি আহসান

337
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন  ওসি আহসান উল্লাহ। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদেরকে যে শিক্ষা দেয়। এ শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশ জাতি ও মানুষের কল্যাণে নিবেদিত হোক সবাই এ প্রত্যাশা করি। মুসলমানদের জীবনে ঈদুল ফিতরের গুরুত্ব অপরিসীম। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ ধনী-গরীব সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি। বাংলাদেশ পুলিশ আড়াইহাজার থানার পক্ষ থেকে আড়াইহাজার বাসীকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। অফুরন্ত সুখ-শান্তি সবার জীবনকে ঈদের ন্যায় অব্যাহতভাবে স্পর্শ করুক এ কামনা করছি।